তাইওয়ান ইস্যুতে এবার কানাডিয়ান কূটনীতিককে তলব চীনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ান ইস্যুতে এবার বেইজিংয়ে নিযুক্ত কানাডার একজন কূটনীতিককে তলব করেছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে নিযুক্ত কানাডিয়ান কূটনীতিক জিম নিকেলকে তলব করা হয়েছে। কানাডার অংশগ্রহণে তাইওয়ান ইস্যুতে জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতির ঘটনায় তাকে তলব করা হয়েছে।

Manual2 Ad Code

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী জি ফেং বৃহস্পতিবার নিকেলকে তলব করেছেন। তিনি কানাডাকে তাইওয়ান ইস্যুতে অবিলম্বে তার ভুল সংশোধন কিংবা যাবতীয় পরিণতি বহনের আহ্বান জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code