তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করলো চীনা যুদ্ধ বিমান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আবারও তাইওয়ান প্রণালীতে দেখা গেলো চীনা যুদ্ধবিমান। এবার তাইওয়ান প্রণালীর বিতর্কিত মধ্যরেখা অতিক্রম করেছে ১০ টি যুদ্ধবিমান। এরই প্রতিক্রিয়ায় রবিবার (১১ জুন) আকাশে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে বলে দাবি করছে তাইওয়ান। এছাড়া প্রণালীটিতে ৪টি চীনা যুদ্ধজাহাজ টহল চালিয়েছে বলে দাবি দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

Manual3 Ad Code

রবিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে ২৪টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে তারা। এর মধ্যে জে-১০, জে-১১, জে-১৬ যুদ্ধবিমান ও এইচ-৬ বোমারু বিমান উল্লেখযোগ্য।

Manual6 Ad Code

এর প্রতিক্রিয়ায় আকাশে নিজেদের যুদ্ধবিমান ও তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তাইপে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছিল দ্বীপটি। তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code