তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলের রায়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চার মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল শুনানির জন্য আগামীকাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে রয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেছিল। চেম্বার বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এখানে হাইকোর্ট ভুল করেছেন। মামলা বাতিল করা ঠিক হয়নি।’

Manual3 Ad Code

এর আগে গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা করা হয়েছিল। এর মধ্যে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।

Manual6 Ad Code

হাইকোর্টে শুনানিতে তারেক রহমানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

Manual4 Ad Code

হাইকোর্টের রায়ের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেছিলেন, ২০০৪ সালের ঘটনা দেখিয়ে ২০০৭ সালে মামলা করেছিল। মামলার এফআইআরে তারেক রহমানের নাম ছিল না। রুল যথাযথ ঘোষণা করা মামলার কার্যক্রম বাতিল করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code