তালামীযে ইসলামিয়া ১৩নং কর্মধা ইউনিয়ন শাখার আওতাধীন ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন : আবিদ সভাপতি // মামুন সম্পাদক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

২৭ সেপ্টেম্বর রোজ বুধবার, বাদ আছর বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা মসজিদে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ১৩নং কর্মধা ইউনিয়নের আওতাধীন ৭নং ওয়ার্ড শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ইউনিয়ন সভাপতি- আব্দুস সালাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক- সৈয়দ মিনার আলী।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক এম এ জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, আবিদ হাসান, বাবনিয়া মাদ্রাসার হিফজ শাখার শিক্ষক হাফিজ আতিকুর রহমান প্রমুখ।

Manual8 Ad Code

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোঃ আবিদ হাসান কে সভাপতি, মোঃ আশরাফুল হক মামুন কে সাধারণ সম্পাদক ও ফেরদৌস আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code