তিতাস গ্যাসে আর কোনও ‘চিহ্নিত অবৈধ সংযোগ নেই’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: অবৈধ গ্যাস ব্যবহার করায় তিতাস গ্যাস বিতরণ কোম্পানি ৫ লাখ ২১ হাজার ৪৬টি লাইন কেটেছে। ২০২১ সালের অক্টোবরে থেকে গত জুন পর্যন্ত এসব লাইন কাটা হয়েছে। তিতাস গ্যাসে এখন আর চিহ্নিত কোনও অবৈধ সংযোগ নেই। একটি অবৈধ সংযোগ থাকা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আজ সোমবার (১০ জুলাই) তিতাস গ্যাস বিতরণ কোম্পানি এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।

Manual3 Ad Code

তিতাস বলছে, ২০২১ সালের অক্টোবরে থেকে গত জুন পর্যন্ত ২২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্নভাবে শাস্তির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ৫৫ থেকে ৬০ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অবৈধ সংযোগ ছাড়াও বকেয়ার কারণে আবাসিকে ৮২ হাজার ৪৮২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া শিল্প, বাণিজ্য, ক্যাপটিভ এবং সিএনজির আরও ৪৪৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Manual1 Ad Code

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ জানান, তিতাস গ্যাস নারায়ণগঞ্জে ৩ লাখ ৮ হাজার ৪৯৮টি, গাজীপুরে ১ লাখ ৪৯৪টি, ময়মনসিংহে ৩৭২টি, ঢাকা দক্ষিণে ১২ হাজার ৭৭৪টি, ঢাকা উত্তরে ৯৭ হাজার ৯৯টি সংযোগ বিচ্ছিন্ন করেছে। এছাড়া বকেয়ার কারণে ৮২ হাজার ৪৮২টি সংযোগ বিচ্ছিন্ন করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code