তিন দিনে হাজারো সেনা ও ট্যাংক হারিয়েছে ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে। গত তিন দিনে রুশ বাহিনীর হামলায় ৩ হাজার ৭০০ সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। কোনও প্রমাণ উপস্থাপনা না করেই এমন তথ্য দেন তিনি।

Manual7 Ad Code

ইউক্রেন দাবি করে আসছে, শিগগিরই রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে তারা। কিন্তু কবে, কখন বহুল প্রতীক্ষিত এই অভিযান শুরু হচ্ছে এ বিষয়ে অস্পষ্টতা রেখে দিয়েছে কিয়েভ। যদিও রাশিয়া দাবি করছে, পাল্টা আক্রমণ শুরু হয়েছে আর তা ব্যর্থ করে প্রচুর ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী।

Manual3 Ad Code

এর মধ্যে সের্গেই শোইগু ইউক্রেনের সেনা হতাহতের বিষয়ে নতুন তথ্য জানালেন। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স এই সংখ্যার বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘গত কয়েকদিনে বিভিন্ন ফ্রন্টে ইউক্রেন প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। তাদের একটি আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। শত্রুদের থামিয়ে দেওয়া হয়েছিল। তারা লক্ষ্য অর্জন করতে পারেনি বরং অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code