তীব্র তাপদাহে ব্রিটেনে জরুরি অবস্থা ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তীব্র তাপদাহে ব্রিটেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য এ সতর্কতা জারি করা হয়েছে। জনজীবনের ঝুঁকি এড়াতে শুক্রবার (১৫ জুলাই) এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আবহাওয়া অফিস। তীপ্র তাপদাহে এবারই প্রথম ব্রিটেনে ন্যাশন্যাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এমন পূর্বাভাসের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের সময়সীমা কমিয়ে আনা, রেল চলাচলে গতি কমানো এবং হাসপাতালগুলোতে কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code