তুমুল লড়াইয়ের ইঙ্গিত দিলেন জামাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual1 Ad Code

ভারতে অ্যাওয়ে ম্যাচে ড্রয়ের পর বাংলাদেশকে আর হেলাফেলা করার কোনও কারণ নেই। জামাল ভূঁইয়াদের শক্ত প্রতিপক্ষ হিসেবে মানতে বাধ্য হচ্ছে প্রতিপক্ষ। অন্তত ভারতীয় খেলোয়াড়দের কথাবার্তায় সেটি পরিষ্কার। তাই আগামীকাল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচটি নিয়ে তুমুল লড়াইয়ের আভাস মিলছে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও তেমন ইঙ্গিত দিয়েছেন। এমনিতে দেশে অনুশীলনের সময় ভারতের বিপক্ষে ম্যাচটিকে ‘বিশেষ কিছু’ হিসেবে চিহ্নিত করে গেছেন জামাল। এর সঙ্গে আবেগকেও জড়িয়েছেন। তার মতে, ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি অনুপ্রেরণা। কাতারের দোহায় গিয়ে একই মানসিকতার পরিচয় দিয়েছেন ডেনমার্ক প্রবাসী খেলোয়াড়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code