তুরস্কের পার্লামেন্টে এমপিদের মারামারি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের পার্লামেন্টে মারামারিতে লিপ্ত হলেন দেশটির আইনপ্রণেতারা। বৈঠক চলাকালীন এই ঘটনা ঘটে। এসময় কারাবন্দি বিরোধী দলীয় এক নেতার সমর্থনে কথা বলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে কারাবন্দি নেতা আতালিকে নিয়ে কথা বলছিলেন বিরোধীদলীয় ওয়ার্কারস পার্টি অব টার্কির (টিআইপি) সদস্য আহমেদ সিক। বক্তব্যের এক পর্যায়ে তার দিকে ক্ষমতাসীন একেপি পার্টির আইনপ্রণেতাদের ধেয়ে যেতে দেখা যায়। এসময় কিছু ব্যক্তিদের অন্যকে আঘাত করতে এবং কিছু ব্যক্তিকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতেও দেখা যায়।সরকার উৎখাতের এক পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আতালিকে ২০২২ সালে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code