

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমস আর্চারিতে কম্পাউন্ড মেয়েদের দলগত ইভেন্টে রুপা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুস্পিতা জামানের সমন্বয়ে গঠিত দল ২০৩৪ স্কোর করে দ্বিতীয় হয়েছে। আগামী বুধবার সোনার পদকের লড়াইয়ে স্বাগতিক তুরস্কের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ এককে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০-এর মধ্যে বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ৬৪৫ স্কোর করে দশম, রোমান সানা ৬৪৪ স্কোর করে ১১তম ও সাগর ইসলাম ৬২৯ স্কোর করে ১৬তম স্থান পেয়েছেন।