তুরস্কে পৌঁছালো ইউক্রেনের গমের দ্বিতীয় চালান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার হুমকি উপেক্ষা করে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান। পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭ হাজার ৬০০ টন গম নিয়ে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রবিবার এটি ইস্তানবুলে পৌঁছায়।

Manual7 Ad Code

যুদ্ধের জেরে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফাতানিতে বাধা দেয় রাশিয়া। এতে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়। সংকট সমাধানে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ইউক্রেনের শস্য রফতানিতে একটি চুক্তিতে রাজ হয় রাশিয়া। তবে গত জুলাইয়ে সেই চুক্তি থেকে সরে আসে মস্কো। এতে ফের বিপাকে পড়ে বিশ্ব।

Manual3 Ad Code

ইউক্রেন এখন শস্য রফতানিতে নতুন রুটের পরীক্ষা চালাচ্ছে। ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার দ্বারা নিয়ন্ত্রিত এই রুটগুলো আন্তর্জাতিক জলসীমার বাইরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code