তুরস্কে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনায় সহযোগিতার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সাহায্যকারী দল পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত করা হচ্ছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দফতরের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান সিকদারের সই করা পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

এর আগে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এক খুদেবার্তায় জানান, ভয়াবহ ভূমিকম্পে তছনছ তুরস্ককে সহায়তা দিতে বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code