তৃণমূলের অভিষেককে ইডি’র ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বের হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরে ইডি দফতরে যান তিনি। আর যখন বের হন তখন প্রায় সাড়ে পাঁচটা পার হয়ে গেছে। কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল আমার কাছে কুরিয়ার মারফত তলবের চিঠি এসে পৌঁছেছে। তৃতীয়বারের মতো ইডির অফিসে এসেছি। আমার কথা মতোই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি। অভিষেক বলেন, ‘আমি তো দুই বছর আগে বলেছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনও যোগসাজস বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারিতে প্রতিষ্ঠিত করতে পারে, যদি প্রমাণ হয় পাঁচ পয়সাও এখান থেকে আমি নিয়েছি… তাহলে আমার পিছনে ইডি বা সিবিআই লাগানোর দরকার নেই। একটি ফাঁসির মঞ্চ তৈরি করবেন। সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code