

ডেস্ক নিউজ:
ডিম যে বহুগুণের অধিকারী এটা জানতো আগেকার সভ্যতার মানুষেরাও। কালে কালে ডিমের ব্যবহার হয়ে এসেছে রূপচর্চায়। আধুনিক বিজ্ঞানও ডিমকে দিয়েছে রূপচর্চার লাইসেন্স।
অ্যান্টি এজিং: ডিমের সাদা অংশে রয়েছে অ্যান্টি এজিং তথা বয়স কমানোর উপাদান। ১ চা চামচ সাদা অংশে ২-৩ চা চামচ পাটচৌলি তেল মিশিয়ে সারা মুখে মেখে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
উজ্জ্বলতা: এক চা চামচ সাদা অংশের সঙ্গে আধা চা চামচ মধু মেশান। ত্বকে নিয়মিত মাখলে উজ্জ্বলতা বাড়বেই। রোমকূপের ময়লা দূর করতে: এক চা চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ চিনি ও এক চা চামচ কর্নস্টার্চ মিশিয়ে মুখে নিয়মিত মাখুন।