দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে সামরিক আইন জারি পুতিনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সামরিক আইন জারি করা অঞ্চলগুলো হলো ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন।টেলিভিশনে দেওয়া ভাষণে এই অঞ্চলগুলোতে মার্শাল ল জারির পাশাপাশি ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারের উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুতিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code