আমেরিকা ও মেক্সিকোর দিকে একসঙ্গে ধেয়ে আসছে জোড়া হারিকেন

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : হারিকেন কিকো ক্যাটাগরি ৪-এর শক্তি নিয়ে এগোচ্ছে, আর হারিকেন লোরেনা মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থান করছে। মেক্সিকো ও অ্যামেরিকার দিকে একসঙ্গে দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। এই ঘূর্ণিঝড়গুলো আগামী কয়েক ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে।চলতি সপ্তাহে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দুটি হলো হারিকেন কিকো ও হারিকেন লোরেনা। হারিকেন কিকো ক্যাটাগরি ৪-এর শক্তি নিয়ে এগোচ্ছে, আর হারিকেন লোরেনা মেক্সিকোর পশ্চিম উপকূলে অবস্থান করছে।মায়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, কিকোর কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল (২১৫ কিমি) এবং এটি বর্তমানে হাওয়াইয়ের হিলো থেকে প্রায় ২,৫৮০ কিমি দূরে, ঘণ্টায় ১৫ কিমি বেগে এগিয়ে চলছে।

Manual3 Ad Code

পূর্বাভাসে বলা হয়েছে, কিকো আগামী দু-এক দিনের মধ্যে আরও শক্তিশালী হতে পারে, তবে পরে এর তীব্রতা কমার সম্ভাবনা আছে। আপাতত কোনো সতর্কতা বা বিপদ সংকেত জারি করা হয়নি।অপরদিকে, হারিকেন লোরেনা ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিমি বেগে এগোচ্ছে। এটি বর্তমানে মেক্সিকোর কাবো সান লুকাস থেকে মাত্র ২৫০ কিমি দূরে অবস্থান করছে এবং ঘণ্টায় ২৫ কিমি বেগে এগোচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এর তীব্রতা বাড়তে পারে।মেক্সিকোর আবহাওয়া বিভাগ ইতোমধ্যেই বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ ও উত্তর-পশ্চিম মেক্সিকোর মানুষকে ঝড়টির অগ্রগতি নজরদারি করার জন্য সতর্ক করেছে। আবহাওয়ার পূর্বাভাসে ফ্ল্যাশফ্লাডের সম্ভাবনাও দেখানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code