দীর্ঘ আলোচনা করেই বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দল ঘোষণা করে প্রেস কনফারেন্স রুম থেকে ফিরছেন তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। তখন মাঠে রানিং করছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রধান নির্বাচক নান্নুর সাথে হ্যান্ডশেক করতে করতে তিনি প্রশ্ন করে বসলেন, মাহমুদউল্লাহকে শেষ পর্যন্ত বাদ দিলেন? স্বভাবসুলভ হাসিতে নান্নুও হ্যাঁসূচক মাথা নাড়ালেন।

Manual1 Ad Code

মাহমুদউল্লাহকে নিয়ে প্রবল আলোচনা ছিল। এশিয়া কাপের দল ঘোষণার আগেও তাকে নিয়ে লম্বা সময় সভা করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। সবার সম্মিলিত সিদ্ধান্তেই শেষ পর্যন্ত বাদ পড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ওয়ানডে সিরিজে নিচের দিকে চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পারছিলেন না মাহমুদউল্লাহ। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েন অভিজ্ঞ এই অলরাউন্ডার। নির্বাচকরা তখন জানিয়েছিলেন বিশ্রাম দেওয়া হয়েছে এই ক্রিকেটারকে। ফেরার লড়াই চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ, ছিলেন প্রাথমিক দলেও। তবে থাকতে পারলেন না চূড়ান্ত দলে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code