দুই ব্রিটিশ নাগরিকের মরদেহ ইউক্রেনে ফিরিয়ে দিলো রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দুই ব্রিটিশ স্বেচ্ছাসেবী ক্রিস প্যারি ও অ্যান্ড্রু বাগশোর মরদেহ ইউক্রেনে ফিরিয়ে দিয়েছে রাশিয়া। এ বছরের জানুয়ারিতে পূর্ব ইউক্রেনে এ দুজন স্বেচ্ছাসেবক নিহত হন।

Manual5 Ad Code

শনিবার (৪ জানুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক এ তথ্য নিশ্চিত করেন। তবে ঠিক কবে ক্রিস (২৮) ও বাগশোর (৪৭) এর মরদেহ নিজ দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ দূতাবাসে হস্তান্তর করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

Manual1 Ad Code

নিহত দুজনের পরিবার জানায়, ইউক্রেনে মানবিক উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় তাদের হত্যা করা হয়েছে। গত ৬ জানুয়ারি শেষবারের মতো তাদের সোলেদার শহরে যেতে দেখা যায়। বাগশোর পরিবার বলছে, এক বৃদ্ধাকে সাহায্য করার সময় কামানের একটি শেল তাদের গাড়িতে এসে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code