দুদিন আগেই কাতার যাচ্ছে বাংলাদেশ?

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি তিনটি ম্যাচ খেলার আগে সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলার কথা। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় শেষ পর্যন্ত যাওয়া হয়নি। এখন ভিন্ন পরিকল্পনায় হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি যাওয়া সফল না হওয়ায় আগেভাগেই কাতারে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল। আগের তারিখ অনুযায়ী আগামী ৩০ মে কাতার যাওয়ার কথা জামাল ভূঁইয়াদের। এখন দুইদিন আগে যেতে পারলে কোয়ারেন্টিন পর্বটা আগেই শেষ করতে পারবে পুরো দল। তাতে বাড়তি অনুশীলনেরও সুযোগ পাওয়া যাবে। এর পর সূচি অনুযায়ী আগামী ৩ জুন আফগানিস্তান,৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code