দুর্গাপূজা উপলক্ষে ন্যাশনাল পিপলস যুব পার্টির বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৯ মাস আগে

Manual3 Ad Code

ঢাকা ডেস্ক

Manual2 Ad Code

ন্যাশনাল পিপলস যুব পার্টির পক্ষ থেকে জাতীয় নেতা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)এর আহ্বায়ক আলহাজ্ব শেখ সালাউদ্দিন ছালুর ব্যবস্থাপনায় – দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে অসহায় ও দুঃস্থ হিন্দু পরিবারের মাঝে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি ও মিষ্টি বিতরণ করা হয়।

১ অক্টোবর বুধবার দুপুর – ২ টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন।
তিনি সভাপতির ভাষণে বলেন ন্যাশনাল পিপলস যুব পার্টি সবসময় অসহায় মানুষের পাশে তাদের দুঃখ দুর্দশা লাঘবের প্রচেষ্টায় কাজ করে, আমাদের দলের আহ্বায়ক জাতীয় নেতা আলহাজ্ব শেখ সালাউদ্দিন ছালুর নির্দেশনায় ও ব্যবস্থাপনায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু পরিবারদের মাঝে আমরা শাড়ি,লুঙ্গি, পাঞ্জাবি ও মিষ্টি বিতরণ করছি।
বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ন্যাশনাল পিপলস যুব পার্টির নেতারা এনপিপির আহ্বায়ক জাতীয় নেতা আলহাজ্ব শেখ সালাউদ্দিন ছালুর নেতৃত্বে দেশ, জাতি ও মানব কল্যাণে কাজ করে যাবে।
তিনি আরও বলেন ন্যাশনাল পিপলস যুব পার্টি সবসময় সাধারণ মানুষের কথা দুঃখ,দুর্দশা, অসহায় ও দুস্থদের জীবনের অসুবিধা লাঘবের চেষ্টা করে যাবে।
ন্যাশনাল পিপলস যুব পার্টির লক্ষ মাদক, দুর্নীতি, বৈষম্যহীন সমাজ তথা রাষ্ট্র গড়ার। এ সময় আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির সাংগঠনিক সম্পাদক শান্ত, ন্যাশনাল পিপলস যুব পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনির মিয়া, ন্যাশনাল পিপলস যুব পার্টির কেন্দ্রীয় কমিটির আলামিন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দুর্গাপূজা উপলক্ষে ন্যাশনাল পিপলস যুব পার্টির বিতরণ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code