দুর্দিনেও সম্পদ বাড়ল অ্যামাজনের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সারা বিশ্বে করোনাভাইরাস সংকটের কারণে অজস্র ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান হুমকির মুখে। চাকরি হারাচ্ছে মানুষ। অনেকের কাছেই মৌলিক চাহিদা পূরণের অর্থ নেই।

অথচ এই সংকটেই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজনের মালিক জেফ বেজসের সম্পদের পরিমাণ আরও ২৪ বিলিয়ন ডলার বা ২ লাখ কোটি টাকা বেড়েছে। বিবিসি।

Manual1 Ad Code

 

খবরে বলা হয়, মূলত করোনাভাইরাসের সময় অনলাইন কেনাকাটার ওয়েবসাইট অ্যামাজনের চাহিদা আরও বেড়ে গেছে। মানুষ অ্যামাজন ব্যবহার করে ঘর থেকেই পণ্য অর্ডার করতে বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করছেন।

Manual8 Ad Code

এ কারণেই অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে হুহু করে। আর সর্বোচ্চ শেয়ারধারী জেফ বেজসের সম্পদের পরিমাণ ১৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে তিনিই এখন বিশ্বের ১ নম্বর ধনী।

সেপ্টেম্বরেই টিকা আনবে জাপানের অ্যাঞ্জেস : সেপ্টেম্বরের মধ্যে নভেল করোনাভাইরাসের টিকা আনবে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় ও অ্যাঞ্জেস কোম্পানি। আর এ বছরই প্রায় ১০ লাখ মানুষকে এ প্রতিষেধক দেবে তারা।

 

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code