দুর্নীতি মামলায় সু চির ৫ বছরের জেল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সামরিক জান্তার আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে। খবর রয়টার্সের।

Manual7 Ad Code

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা।

Manual3 Ad Code

এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে।

সূত্র : রয়টার্স

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code