দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি উপহার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

হিলি প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

আজ রোববার বেলা সাড়ে ১১টায় হিলি চেকপোষ্ট গেটের শুন্যরেখায় ২০ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার সুরেশ রাহাতের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Manual3 Ad Code

এসময় বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলায়মান, বিএসএফের বালুপাড়া-১৮০ কমান্ডার এসআই নবকুমারসহ বিজিবি ও বিএসএফের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হয়ে থাকে বলে জানান বিজিবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code