দূর্ণীতি রোধে কাজ করছে বর্তমান সরকার -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

মেহেরপুর :

Manual2 Ad Code

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, কাজের বিলম্ব হলে সেখানেই দূর্ণীতি হয়। তাই সরকারী কোনো কাজে যাতে বিলম্ব না হয় তার জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে জন প্রশাসন মন্ত্রণালয়। দূর্ণীতি রোধে সরকারের জিরো টলারেন্স ছিলো সরকারের নির্বাচনী ইস্তেহার।দূর্ণীতি রোধে কাজ করছে বর্তমান সরকার।
আজ শনিবার দুপুরে মেহেরপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।
খুলান বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসনের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ হুমায়ন কবীর, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, বাগেরহাট জেলা প্রশাসক মামনুর রশিদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ বেলাল হোসেন, মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি।
তিনি আরো বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। যাতে প্রতিটি জেলা সে অনুযায়ী কাজ করতে পারে। এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে বাংলাদেশ। আমাদের দেশ হবে বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন লক্ষ নিয়ে দেশকে তৈরী করছেন। এর পরই বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি।
মেলায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদৎ হোসেন সঞ্চালনার দায়ীত্ব পালন করেন।
জেলা প্রশাসক চত্ত্বরে আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০ টি জেলা তাদের নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন।
আলোচনা সভা প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
বিকেলের দিকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ইনোভেশন প্রোগ্রামের আওতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা শহ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিকাশ কুমার, জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code