দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান এফবিসিসি আইয়ের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। সোমবার (১৫ আগস্ট) বিকালে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এ আহ্বান জানান সভাপতি।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছেন। সে কারণেই বাংলাদেশিরা ব্যবসায়ী হয়েছেন। তাই তার স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের কল্যাণের দিকে লক্ষ্য রেখে ব্যবসা পরিচালনা করতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code