দেশের পথে জুনিয়র টাইগাররা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের জুনিয়র টাইগাররা বিশ্বকাপ জিতে আজ বিকেলে দেশের মাটিতে পা রাখবেন। ভারতকে হারিয়ে বিশ্ব জিতে অর্জিত সেই সম্মান নিয়ে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেশে ফিরবেন চ্যাম্পিয়ানরা।

Manual8 Ad Code

বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুবাইয়ে যাত্রাবিরতি করেছে জুনিয়র টাইগাররা। বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। তাদের বরণ করতে অধির আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেওয়া হয়েছে টাইগার বরণে নানা আয়োজন।

Manual6 Ad Code

জানা যায়, চ্যাম্পিয়ন দলকে বহন করা বিমানটি মাটি ছোঁয়ার পর ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হবে । এজন্য বিমানের দুই পাশ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ছিটানো হবে পানি। বিমানবন্দরে খেলোয়াড়রা নামার পর বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালকরা ফুলেল শুভেচ্ছা জানাবে তাদের। এরপর বিমানবন্দরে কেক কেটে উদযাপন করা হবে বিজয়ের। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে টাইগার জুনিয়রদের।

 

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি অর্জনে গর্বিত হয়েছে পুরো বাংলাদেশ। আকবর বাহিনীদের এ সাফল্যে রঙিনভাবে সেজেছে দেশ।

 

Manual6 Ad Code

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে যুব বিশ্বকাপ ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিলো মিরাজ-শান্তরা। তবে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে আকবর বাহিনী।

Manual3 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code