দেশের পথে প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: ভারতে চার দিনের সফর সম্পন্ন করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সময় ৫টা ৩০ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট দেশের পথে রয়েছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী বি ডি কাল্লা ও ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রাত ৮টার দিকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দেশে রওনা হওয়ার আগে রাজস্থানে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (আজমিরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও প্রার্থনার মাধ্যমে চার দিনব্যাপী ভারত সফর সমাপ্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৫ সেপ্টেম্বর দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code