দেশের মানুষের সঙ্গে ট্রফি উদযাপন করতে গিয়ে কাঁদলেন মেসি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্কঃ চোখ ছলছল করে কিছুক্ষণ। এরপর বেয়ে পড়ে জল হয়ে। লিওনেল মেসির আবেগ যেন বাধ মানে না আর। কোপা আমেরিকার ট্রফিটা হাতে নিয়ে তিনি ভেঙে পড়েন কান্নায়। দু চোখ গড়িয়ে পড়া চোখের জলে যেন মিশে থাকে অপেক্ষার যন্ত্রণা, অনেক অনেক সমালোচনার জবাব।

Manual8 Ad Code

‘লিওনেল মেসি দেশের প্রতি দায়বদ্ধ নন’ এমন অভিযোগ তো আর কম শুনেননি। আন্তর্জাতিক শিরোপা জিততে না পারায় পরে কেবল সেটি বেড়েছেই। গত জুলাইয়ে শেষ হয়েছে সবকিছুর। দেশকে আন্তর্জাতিক শিরোপা জিতিয়েছেন রোজিওর ছেলে। সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে।

Manual4 Ad Code

এরপর আর দেশের মানুষের সঙ্গে উদযাপন করা হয়নি শিরোপা জয়। ২৮ বছর ধরে একটি শিরোপার অপেক্ষায় ছিলেন যারা। ওই সুযোগ মিলেছে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে। হ্যাটট্রিক করে ম্যাচ জিতিয়েছেন মেসি। এরপর আর্জেন্টিনার মানুষের সঙ্গে উদযাপনও হয়েছে।

সেখানেই কেঁদেছেন আর্জেন্টাইন অধিনায়ক। চোখ গড়িয়ে জল পড়েছে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, এই দিনটির জন্য স্বপ্ন দেখেছেন অনেকদিন ধরে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন এমন দিন উপহার দেওয়ায়।

Manual3 Ad Code

তিনি লিখেছেন, ‘এই দিনটির ব্যাপারে আমি অনেক স্বপ্ন দেখেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন দিন এসেছে। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কত সুন্দর রাত, আমি অনেক উপভোগ করেছি। অবিস্মরণীয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code