দেশের যেসব স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শেষ হতে না হতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ সোমবার পর্যন্ত সারাদেশে বৃষ্টি হতে পারে।

Manual5 Ad Code

এ ছাড়া সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও কমবে দিনের তাপমাত্রা।

Manual5 Ad Code

এদিকে আজ সকালের দিকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও কয়েক ঘণ্টার মধ্যেই তা বিদায় নেয়। তবে শুধু রাজধানীতেই নয়, দেশের বেশকিছু জেলায় এমন মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। ফলে শৈত্যপ্রবাহ কেটে গেলেও বেড়েছে শীতের অনুভূতি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code