দেশে প্রথমবারের মতো থ্রি-হুইলার উৎপাদন শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: রানার অটোমোবাইলসের থ্রি-হুইলার উৎপাদন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

Manual2 Ad Code

বাংলাদেশে প্রথমবারের মতো এলপিজি এবং সিএনজিচালিত থ্রি-হুইলার উৎপাদন শুরু করেছে রানার অটোমোবাইলস পিএলসি। ৩০০ কোটি টাকা ব্যয়ে ভারতের বাজাজ অটো প্রযুক্তির সহায়তায় এ উৎপাদন কার্যক্রম শুরু করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে প্রথম কোনও আন্তর্জাতিক মানের থ্রি-হুইলার উৎপাদন শুরু হলো বাংলাদেশে।

Manual2 Ad Code

শনিবার (১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকায় রানারের কারখানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ উৎপাদন কার্যক্রমের শুরু হয়। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

Manual2 Ad Code

এ সময় তিনি বলেন, ‘দেশে প্রায় পাঁচ লাখ থ্রি-হুইলার চলছে। যেগুলোর প্রায় চার লাখেরই কোনও নিবন্ধন নেই। এটা খুবই অবাক করার মতো তথ্য। অনেকটা বেআইনিভাবে এসব যান চলাচল করছে। এসব পরিবহনের মালিক কারা, কিংবা কারা সেগুলো চালায়, সেই বিষয়টি অজানা থেকে যাচ্ছে। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও সড়ক মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে। আশা করি শিগগির অবৈধ থ্রি-হুইলারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code