দৌলতপুরে কর্মহীনদের মাঝে আল-সালেহ লাইফ লাইনের ত্রাণ সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে কর্মহীনদের মাঝে আল সালেহ লাইফ লাইন-এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাদীপুর গ্রামের একটি ইটভাটা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র, কর্মহীন, দিনমজুর ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। আল সালেহ লাইফ লাইন-এর সমন্বয়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাম ও দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মো. আতিয়ার রহমান আতিকসহ স্থানীয় সুধীজন। দৌলতপুরের বিভিন্ন এলাকার ৬’শ দরিদ্র, কর্মহীন, দিনমজুর ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি তেল, ১কেজি আলু ও একটি সাবান। ত্রাণ বিতরণের আগে ত্রাণ গ্রহীতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে নিদিৃষ্টকরা স্থানে সকলকে বসানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code