দৌলতপুর সীমান্ত থেকে মহিষ ও ভেড়াসহ রাখালকে ফেরত এনেছে বিজিবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কুষ্টিয়া ০৭ জুন ২০২০
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ১৫টি মহিষ ও ৪টি ভেড়াসহ জামাল (২৭) নামে এক রাখালকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ২ঘন্টার পর মহিষ ও ভেড়াসহ রাখালকে ফেরত এনেছে বিজিবি। আজ রোববার বিকাল পৌনে ৬টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সমতল সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহিষ ও ভেড়াসহ রাখাল জামালকে ধরে নিয়ে যায়। তৎক্ষনাত খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী কোম্পানী কমান্ডার সুবোধ পাল ঘটনাস্থলে গিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মহিষ ও ভেড়াসহ রাখাল জামালকে ফেরত আনে।
স্থানীয়রা জানায়, ছলিমেরচর এলাকার কুতুব আলীর ছেলে জামাল ৮৫-২/এস সীমান্ত পিলার সংলগ্ন ছলিমেরচর সমতল সীমান্ত এলাকায় মহিষ ও ভেড়াকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় বিনা উস্কানিতে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল মহিষ ও ভেড়াসহ জামালকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে চিলমারী বিজিবি কোম্পানী কমান্ডার সুবোধ পাল ঘটনাস্থলে গিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে রাত পৌন ৮টার দিকে ১৫টি মহিষ, ৪টি ভেড়া ও রাখাল জামালকে ফেরত আনে। পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর উইনডিন এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন চিলমারী বিজিবি কোম্পানী কমান্ডার সুবোধ পাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code