দ্বিগুণ হয়ে গেছে প্রভাতী ইনস্যুরেন্সের শেয়ারের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  মাত্র এক মাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে শেয়ারবাজারের বিমা খাতের কোম্পানি প্রভাতী ইনস্যুরেন্সের শেয়ারের দাম। আর মাত্র সাড়ে নয় মাসের ব্যবধানে এই ১৯ টাকার শেয়ারের দাম বেড়েছে ৬১৮ শতাংশ বা সাত গুণের বেশি।

Manual4 Ad Code

কোম্পানিটির শেয়ারের দামের এ অস্বাভাবিক উত্থান হয়েছে বোনাস লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে। শেয়ারের দামের অস্বাভাবিক এ উত্থান হলেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো তদন্তেরই উদ্যোগ নেওয়া হয়নি।

Manual4 Ad Code

কোম্পানিটি গত ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আর কারা এ লভ্যাংশের দাবিদার হবেন সেটি নির্ধারণের জন্য আজ সোমবার কোম্পানিটির রেকর্ড তারিখ। আজকের দিনে যেসব বিনিয়োগকারীর হাতে এ কোম্পানির শেয়ার থাকবে, তাঁরাই এ বোনাস লভ্যাংশ পাবেন। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ মে বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের পর এ লভ্যাংশ বিতরণ করা হবে।

কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য পর্যালোচনায় দেখা যায়, গত ২১ মার্চ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই শেয়ারের বাজারমূল্য ছিল ৭১ টাকা ৪০ পয়সা। গতকাল রোববার দিন শেষে তা বেড়ে দাঁড়ায় ১৩৯ টাকা ৩০ পয়সায়। তাতে মাত্র এক মাসের ব্যবধানে এই শেয়ারের দাম প্রায় ৬৮ টাকা বা ৯৫ শতাংশ বেড়েছে। বলতে গেলে এক মাসে দ্বিগুণ হয়ে গেছে কোম্পানিটির শেয়ারের দাম।

Manual1 Ad Code

অথচ গত জুলাইয়েও ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৯ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে মাত্র সাড়ে ৯ মাসের ব্যবধানে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ১২০ টাকা বা ৬১৮ শতাংশ বা সাত গুণের বেশি। এত কম সময়ে কারসাজি ছাড়া কোম্পানিটির শেয়ারের এমন মূল্যবৃদ্ধি পাওয়ার আর কোনো কারণ নেই বলে মনে করেন বাজারসংশ্লিষ্টরা। তাই তাঁরা এ ধরনের মূল্যবৃদ্ধির কারণ তদন্ত খুব জরুরি বলে মনে করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code