দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর সন্তান জন্ম দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী।

মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন, ‘আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।’

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন তাঁরা। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code