দ. কোরিয়ার প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে বরখাস্ত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual3 Ad Code

অভিশংসিত হওয়ার কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

Manual4 Ad Code

সামরিক আইন জারি করার কারণে শনিবার পার্লামেন্টের ভোটে ইউনকে অভিশংসিত করেন আইনপ্রণেতারা। ৩০০ সাংসদের মধ্যে ২০৪ জনই প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে এবং ৮৫ জন বিপক্ষে ভোট দিয়েছেন। তিনজন অবশ্য ভোটদানে বিরত ছিলেন। আর বাতিল হয়েছে আটটি ভোট।

তবে প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে বরখাস্ত করা ও রাষ্ট্র প্রধান হিসেবে তার যে ক্ষমতা ছিল তা কেড়ে নেওয়া সত্ত্বেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন ইউন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code