ধর্মীয় সম্প্রীতি বাড়াতে একাধিক উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শান্তিতে সম্প্রীতিতে অনন্য বাংলাদেশ স্লোগান নিয়ে জনগণের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় বছরব্যাপী এসব কার্যক্রম সফল করতে মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাঢোল লিমিটেড’ ও আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ‘রিভ সিস্টেম লিমিটেড’ কাজ শুরু করেছে। এ উপলক্ষে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ভবনের মাল্টিপারপাস হলে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে দুটি প্রতিষ্ঠান তাদের এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র চন্দ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরমা দত্ত, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান জুয়েল আরেং, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুশফিকুর রহমান এবং ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ-আল-শাহীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code