শীতার্ত এতিমদের পাশে ইউএনও

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

রফিকুল আলম,ধুনট (বগুড়া):
পৌষের শুরুতেই শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে বগুড়ার ধুনট উপজেলার সর্বত্র। প্রচন্ড শৈত্য প্রবাহে নকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কষ্ট পোহাতে হয় অসহায় শিশু ও নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের। শীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে সামান্য উষ্ণতা দিতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা এলাকার বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সোমবার দুপুর ২টার দিকে পশ্চিম ভরনশাহী উত্তর অফিসার পাড়া নূরানি হাফিজিয়া ক্বাওমিয়া মাদ্রাসা ও মদিনাতুল উলুম কওমি নুরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের এ মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট পৌরসভার কাউন্সিলর সোলায়মান আলী ও সাংবাদিক বাবুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code