নওয়াজ শরীফ পেলেন পাসপোর্ট, তবে সাধারণ ক্যাটেগরির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : পাসপোর্ট পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তার পাসপোর্টের ধরণ ‘সাধারণ’। জরুরি ক্যাটেগরিতে তা তৈরি করা হয়েছে। ইস্যু করা হয়েছে ২৩শে এপ্রিল। এর স্ট্যাটাস ‘অ্যাক্টিভ’। নতুন এই পাসপোর্টের মেয়াদ ১০ বছর। ফলে ২০৩২ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। অনলাইন জিও নিউজ এ খবর দিয়ে বলছে, পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নেতা ও সাবেক এই প্রধানমন্ত্রীকে পাকিস্তান সরকার নতুন পাসপোর্ট ইস্যু করেছে।

Manual8 Ad Code

এর ফলে তিনি এখন পাকিস্তান সফর করতে পারবেন। জিও নিউজ এ বিষয়ের ডকুমেন্ট দেখতে পেয়েছে। তাতে বলা হয়েছে, ২৩শে এপ্রিল স্থানীয় সময় বিকাল ২টা ৪৯ মিনিটে রাজধানী ইসলামাবাদ থেকে ইস্যু করা হয়েছে এই পাসপোর্ট। বিশ্বাসযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ২৩শে এপ্রিল নওয়াজের আঙ্গুলের ছাপ নেয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। তবে কেন, সে বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি। নবগঠিত স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ গত সপ্তাহে বলেছেন, কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার অধিকার আছে নওয়াজ শরীফের। তাকে এই পাসপোর্ট দেয়া হবে। তিনবার যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি নাগরিকত্ব বঞ্চিত থাকা দুর্ভাগ্যজনক।
কিন্তু নওয়াজ শরীফকে যে পাসপোর্ট দেয়া হয়েছে তা কূটনৈতিক নয়। তা অর্ডিনারি বা সাধারণ ক্যাটেগরির। এখানে উল্লেখ্য, নওয়াজ শরীফকে কূটনৈতিক পাসপোর্ট দেয়ার আবেদন চ্যালেঞ্জ করে আবেদন সোমবার প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code