নজর দিতে চান জাহ্নবী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বলিউডের রূপের রানির কন্যা তিনি। অথচ ক্যারিয়ার শুরুর পর থেকে একের পর এক গল্প-চরিত্র নির্ভর কাজই করে যাচ্ছেন। প্রশংসা পাচ্ছেন যদিও। কিন্তু রূপ আর গ্ল্যামারে মাতিয়ে রাখা শ্রীদেবীর গর্ভে যার জন্ম, কিছুটা গ্ল্যামার তো তারও ফুটিয়ে তোলার কথা। হ্যাঁ, এবার তাই কমার্শিয়াল নায়িকা হয়েই পর্দা মাতাতে চান জাহ্নবী কাপুর।
গত ২১ জুলাই মুক্তি পায় জাহ্নবীর নতুন সিনেমা ‘বাওয়াল’। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের দারুণ প্রশংসা পায়। এতে মৃগিরোগে আক্রান্ত এক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী।

Manual6 Ad Code

এর আগে কখনও ভূত হয়ে কিংবা সুপারশপের কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। তবে সিরিয়াস চরিত্রে আপাতত বিরতি দিতে চান তিনি। নজর দিতে চান নাচ-গানে ভরপুর কমার্শিয়াল নায়িকা চরিত্রে। এ বিষয়ে জাহ্নবী বলেন, ‘আমি চাই আমাকে দেখতে সুন্দর লাগুক, পর্দায় আমিও কিছুটা নাচতে চাই। কারণ এই পথচলায় কোথাও আমি ভুলতে বসেছি যে, প্রাকৃতিকভাবে আমার মধ্যে নাচ-গ্ল্যামারই বেশি এসেছে। তাই এখন মনে হচ্ছে আমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবার সময় হয়েছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code