নতুন আরেকটি শহর বানাতে চান ইমরান খান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বৃহত্তম শহর লাহোরে এক দিনের সফরে গিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল শুক্রবার একটি প্রকল্পের স্থান পরিদর্শন করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলামাবাদকে নতুন শহর হিসেবে গড়ে তোলার অনেক বছর পরে দেশে প্রথমবারের মতো একটি পরিকল্পিত শহর তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার আলোচিত ‘রাভি রিভারফ্রন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’কে সমর্থন করে বলেছেন, তার সরকার লাহোর হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যুক্তি দেবে।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী ইমরান বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য লাহোরের সম্প্রসারণ রোধ করা। যদি লাহোর শহর বড় হতেই থাকে, তাহলে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পেতে থাকবে। তিনি আরো বলেন, কঠিন বর্জ্য পরিস্কার করাও একটি চ্যালেঞ্জ হয়ে উঠবে।

পেছনে বেহাল অবস্থার নদীর দিকে ইঙ্গিত করে ইমরান বলেন, ‘রাভি নদী সঙ্কুচিত হচ্ছে এবং শিগগিরই তা একটি নর্দমায় পরিণত হবে।’
তিনি বলেন, আধুনিক রাভি শহর নির্মিত না হলেও লাহোর বাড়তে বাড়তে এই বিন্দু পর্যন্ত প্রসারিত হওয়ার পথেই আছে।

Manual1 Ad Code

ইমরান বলেন, তিনি বিচার বিভাগকে সম্মান করেন, কিন্তু সরকার কার্যকরভাবে হাইকোর্টের সামনে তার মামলাটি উপস্থাপন করেনি। ‘আমরা সুপ্রিম কোর্টের সামনে আমাদের যুক্তি তুলে ধরব।

Manual2 Ad Code

একটি নতুন শহর গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই প্রকল্পের অধীনে ‘হাউজিং সোসাইটি’ তৈরি করা হচ্ছে এমন ধারণাও উড়িয়ে দেন।
‘এটি দুবাইয়ের মতো একটি আধুনিক শহর হবে যা ওপরের দিকে প্রসারিত হবে।’

Manual2 Ad Code

পিটিআই দলের আগে আর কোন দল পরিবেশকে গুরুত্ব দেয়নি দাবি করে ইমরান বলেন, ‘আমরা খাইবার পাখুতনখাওয়া প্রদেশে একশ কোটি বৃক্ষরোপণ এবং দেশব্যাপী এক হাজার কোটি গাছ লাগানোর পরিকল্পনার স্বীকৃতি পেয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code