নতুন গবেষণা প্রতি সিগারেটে কমে জীবনের ২০ মিনিট

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

রম্য ডেস্ক:

ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি চাঞ্চল্যকর গবেষণা প্রকাশ পেয়েছে। লন্ডনের ইউনিভার্সিটি কলেজের (ইউসিএল) বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এক তথ্য। গবেষণায় দেখা গেছে- প্রতিটি সিগারেটে কমে মানুষের জীবনের প্রায় ২০ মিনিট। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

Manual7 Ad Code

চলতি বছর ডিসেম্বর মাসে পরিচালিত এই গবেষণা যুক্তরাজ্যের সরকারের নির্দেশে সম্পন্ন হয়। এর লক্ষ্য ছিল ধূমপানের কারণে জীবনের ক্ষতি কতটা গভীর এবং দ্রুত তা বোঝা। পাশাপাশি তাদের আরও একটি লক্ষ্য ছিল- মানুষ যেন ধূমপান ছাড়ার জন্য অনুপ্রাণীত হয়।

গবেষণায় দেখা গেছে, মহিলাদের ক্ষেত্রে প্রতিটি সিগারেট গড়ে ২২ মিনিট এবং পুরুষদের ক্ষেত্রে ১৭ মিনিট জীবন থেকে কমিয়ে দেয়। এটি পূর্ববর্তী গবেষণার তুলনায় প্রায় দ্বিগুণ। এর আগে প্রতিটি সিগারেটে ১১ মিনিট কমানোর কথা বলা হয়েছিল।

Manual2 Ad Code

গবেষকরা জানান, ধূমপানের ক্ষতি ধাপে ধাপে জমা হয়। যে যত তাড়াতাড়ি ধূমপান ছেড়ে দেয়, তার জীবনের দৈর্ঘ্য এবং গুণমান উভয়ই বাড়ে।

উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি ১ জানুয়ারি ধূমপান ছেড়ে দেন, তবে ৮ জানুয়ারি পর্যন্ত তিনি জীবনের একদিন বাঁচাতে পারবেন। ধূমপানমুক্ত থাকলে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জীবনের একটি সপ্তাহ এবং ৫ আগস্ট পর্যন্ত একটি মাস বাঁচাতে সক্ষম হবেন। ধূমপানের ক্ষতিকর প্রভাব হ্রাস করতে যুক্তরাজ্য সরকার বেশ কিছু নতুন বিধি আরোপ করছে।

Manual1 Ad Code

এতে ধূমপানের জন্য নির্দিষ্ট খোলা স্থান যেমন শিশুদের খেলার মাঠ, স্কুল এবং হাসপাতালের বাইরের এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া, ই-সিগারেটের বিজ্ঞাপন, প্যাকেজিং এবং স্বাদের ওপরও নিয়ন্ত্রণ আনা হচ্ছে।

Manual3 Ad Code

২০২৫ সালের জুন থেকে একবার ব্যবহারের ই-সিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। তদুপরি, সিগারেট কেনার আইনি বয়স বাড়িয়ে ২০০৯ সালের পরে জন্মগ্রহণকারী যে কারও জন্য ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্র–গুইন বলেন, ‘ধূমপান শুধু জীবনের দৈর্ঘ্য কমায় না, এটি জীবনের মানও চুরি করে। তবে ধূমপান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ হতে শুরু করে। এক বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকি অর্ধেকে নেমে আসে, আর দশ বছরে ফুসফুস ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ কমে যায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code