নতুন জীবন গড়ার সুযোগ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual2 Ad Code

নিউইয়ক অফিস: নিউইয়র্ক সিটি প্রশাসন ফস্টার কেয়ারে থাকা যুবকদের কলেজ ও কর্মজীবনের সুযোগ আরও সহজলভ্য করার জন্য ‘অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন’স সার্ভিসেস’ অধীনে একাধিক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সম্প্রসারণ করেছে। কমিউনিটি অপ-এডে এই তথ্য জানান সিটি মেয়র এরিক অ্যাডামস। প্রশাসনের এই সম্প্রসারণ ও নতুন উদ্যোগ একটি বৃহত্তর ১৬৩ মিলিয়ন ডলারের বিনিয়োগের অংশ, যা শহরের তরুণদের শক্তিশালী ভবিষ্যৎ গড়ার জন্য নেয়া হয়েছে। সম্প্রসারণের মাধ্যমে ফস্টার কেয়ার এবং জুভেনাইল জাস্টিস সিস্টেমে থাকা হাজার হাজার যুবক একাডেমিক, কর্মজীবন ও জীবনধারণের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন।

Manual6 Ad Code

নতুন উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ‘ফেয়ার ফিউচারস’ প্রোগ্রাম, যা ১১ থেকে ২৬ বছর বয়সী যুবকদের জন্য ‘ওয়ান অন ওয়ান’ কোচিং ও টিউটরিং প্রদান করে। ২০১৯ সালে চালু হওয়া এই প্রোগ্রামটি পরবর্তীতে জুভেনাইল জাস্টিস সিস্টেমের যুবকদের অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রসারিত হয়েছে। অ্যাডামস জানান, ২০২৪ অর্থবছরে কোচরা নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের সঙ্গে কাজ করে ফস্টার কেয়ারে থাকা নবম শ্রেণির ছাত্রদের উচ্চ বিদ্যালয়ে ভর্তি করাতে সহায়তা করেছেন। এছাড়া স্কুল ত্যাগ করা ১১৬ শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করানো সম্ভব হয়েছে। বর্তমানে প্রায় ৪ হাজার যুবক এই সুবিধা পাচ্ছে, এবং ২০২৭ সালের মধ্যে সুবিধাভোগীর সংখ্যা ৬ হাজারে উন্নীত হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code