নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্প প্রশাসন চীন ও রাশিয়ার বিরুদ্ধে স্বল্পপাল্লার পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তোলার পর নিরাপত্তা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একই ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ওই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
বড় বড় পারমাণবিক শক্তিগুলো পরীক্ষা নিষিদ্ধের চুক্তির মূল বিষয়গুলো এখনও মেনে চলছে। তবে গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছে চীন ও রাশিয়া স্বল্প পাল্লার পরীক্ষা চালাচ্ছে। তবে দেশ দুটি এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে শুক্রবার রাতে প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা এবং অপর দুই সাবেক কর্মকর্তার সূত্রে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চীন-রাশিয়ার পরীক্ষার অজুহাতে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে চিন্তাভাবনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এখন পর্যন্ত যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই ঘটনার পর থেকে মোট আটটি দেশ মিলে দুই হাজারের বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র একাই চালিয়েছে এক হাজারের বেশি পরীক্ষা। তবে ১৯৯২ সালের সেপ্টেম্বরের পর নতুন কোনও পরীক্ষা চালায়নি দেশটি। পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষের মানুষেরা মনে করেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরীক্ষা শুরু করলে তার পরিণাম হবে ভয়াবহ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code