নতুন বছরে তিন চমক নিয়ে আসছেন ‘শো টাইম’ মিউজিকের আলমগীর খান আলম

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

Manual5 Ad Code

ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি তরুণীদের অংশগ্রহণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ মিস ঢালিউড প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সকল নিয়মকানুন ও শর্তাবলী বিভিন্ন মাধ্যমে খুব সহসা প্রকাশ করা হবে বলে জানাননা ‘শো টাইম’ মিউজিকের কর্নধার আলমগীর খান আলম। বিজয়ী পাবেন নতুন গাড়ী এবং শো টাইম প্রযোজিত প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুবর্ণ সুযোগ।

ঢালিউড ম্যাগাজিন , মিস ঢালিউড ২০১৯ ও বিজ্ঞাপন নির্মাণ সংস্থা নিয়ে নতুন বছর শুরু করবে শোটাইম মিউজিক। এই প্রতিনিধির সাথে আলাপকালে বহির্বিশ্বে বাঙালি বিনোদনের সবচেয়ে বড় উদ্যোক্তা আলমগীর খান আলম জানান, ঢালিউড ম্যাগাজিনটি মুলত প্রবাসীদের ব্যবসা-বাণিজ্য, ফ্যাশন, শিল্প-সংস্কৃতি ও জীবনযাত্রা ইত্যাদি নির্ভর হবে। প্রতি তিন মাস পর পর এই ম্যাগাজিন প্রকাশিত হবে বলেও তিনি জানান।

Manual1 Ad Code

আলমগীর খান আলম আরো বলেন, অনেকদিন থেকেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের কাছ থেকে আধুনিক বিজ্ঞাপন নির্মাণের অনুরোধ ছিল। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই ১০টি বাংলাদেশি আমেরিকান কোম্পানীর সাথে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code