নতুন মোটরসাইকেল না পাওয়ায় বাড়িতে আগুন দিল কিশোর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

নিজের চাহিদা মতে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিয়েছে জুনায়েত (১৪) নামের এক কিশোর। ঘটনা নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের । সে স্থানীয়
মো: কামাল মিয়ার ছেলে । পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Manual5 Ad Code

জানা যায় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে জুনায়েত। পুরাতন একটি মোটরসাইকেল দিয়ে এলাকায় ঘুরাঘুরি করে সে। তারপরও নতুন একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল জুনায়েত। কিন্তু তার বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে এ নিয়ে গতকাল সকালে বাবার সাথে বাকবিতণ্ডায় জড়ায় সে।

Manual2 Ad Code

এ ঘটনার জেরে বাড়িতে থাকা পোল্ট্রি খামার ঘরে আগুন দেয় সে। প্রতিবেশি রবি মাস্টার আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলেন।

পরে ফের সন্ধ্যা ৭টার দিকে ফাঁকা বাড়ি পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েত। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে স্বক্ষম হয় তারা। তবে ততক্ষনে পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয় ।

কামাল মিয়া জানান, আমার ছেলে জুনায়েত এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা করলেও মাদকাসক্ত ছিলনা। আগুনে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কামাল হোসেন।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ডেস্ক জেবি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নতুন মোটরসাইকেল আগুন কিশোর
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code