নদীর পাড় দখল করে ঘর নির্মাণ : ৩ জনকে কারাদন্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর মহিপুরে শিববাড়িয়া নদীর পাড় দখল করে সরকারী জমিতে অবৈধভাবে ঘর নির্মান করার দায়ে তিন ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নির্মানকৃত অবৈধ তিনটি ঘর ভেঙ্গে অপসারন করা হয়। বৃহস্পতিবার শেষ বিকালে মহিপুর বাজারে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকরী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এদিকে একই দিন স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মটরসাইকেলে অতিরিক্তি যাত্রী বহন করার দায়ে এক চালককে দুই হাজার টাকা এবং মাক্স ব্যবহার না করে বাজারে অবাধে ঘোরা ফেরার করার দায়ে পাঁচ পথচারীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকরী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, সরকারী জায়গায় অবৈধ উপায়ে পাকা ঘর নির্মান করায় ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন ব্যবসায়ীকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ব্যবসায়ীসহ আট জনকে সংক্রামক ব্যাধী আইন ২০১৮(২৪) এর ১ এবং ২ ধারায় অর্থদন্ড প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code