নর্দাম্পটনে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হলো বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual8 Ad Code

নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় লাভ করি। স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আমরা পাই লাল সবুজের পতাকা। রক্ত দিয়ে কেনা এই পতাকা আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের আনাচে-কানাচে উড়ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাল-সবুজের পতাকায় সেজে উঠে নর্থাম্পটন টাউন সেন্টারের গিল হল ও নর্থাম্পটন ইউনিভার্সিটি।

 

১৬ ডিসেম্বর ছিল বাংলাদেশের মহান বিজয় দিবস। এ উপলক্ষে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন এর উদ্যোগে টাউন সেন্টারের গিল হলের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নর্থাম্পটন টাউন কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশী মেয়র, কাউন্সিলর রুফিয়া আশরাফ। এ সময় বক্তব্য রাখেন এনবিএ’র প্রেসিডেন্ট আকিক মিয়া, সেক্রেটারি সলিসিটর জাবির মিয়া জেপি, ট্রেজারার প্যরিস কাউন্সিলর সৈয়দ মামুন আলী, কাউন্সিলর যথাক্রমে এনামুল হক, আজিজুর রহমান, ইমরান চৌধুরী ও তুরন মিয়া, এম এ রউফ প্রমুখ।

Manual4 Ad Code

একই দিন দুপুর বারোটার নর্থাম্পটন ইউনিভার্সিটিতে কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি প্যারিস কাউন্সিলর নাজ ইসলামের উদ্যোগে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন করবি মুসলিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউসুফ চৌধুরী।

Manual6 Ad Code

সেলিব্রিটি শেফ টিপু রহমান ও এম রউফ এর পরিচালনায় বিজয় দিবসের ঐতিহাসিকতা ও গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ নেন কাউন্সিলর ইমরান চৌধুরী বিইএম, করবি মুসলিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউসুফ চৌধুরী, মতল্লি আবুল কালাম, আব্দুল আহাদ, নাজ ইসলাম সহ অনেকেই।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code