নাখোশ ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: এবারের জি-২০ সম্মেলনে সব সদস্য দেশের ঐকমত্যের ভিত্তিতে ‘দিল্লি ঘোষণা’ প্রকাশ করেছে ভারত। এই যৌথ ঘোষণাপত্রে উল্লেখিত বিষয়গুলোর ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সেটি মনঃপুত হয়নি ইউক্রেনের। কিয়েভের দাবি, এই ঘোষণায় গর্বিত হওয়ার মতো কিছুই নেই।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দিল্লি ঘোষণাকে ‘উল্লেখযোগ্য মাইলফলক’ উল্লেখ করে বলেছেন, জি-২০ সদস্যরা একত্রিত হয়ে যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, এটি তারই প্রমাণ।

Manual1 Ad Code

ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকও এই যৌথ ঘোষণাকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে ‘অত্যন্ত শক্তিশালী ভাষা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই নথিটি দৃঢ় ভাষা, খাদ্যমূল্য এবং খাদ্য নিরাপত্তার ওপর যুদ্ধের প্রভাব তুলে ধরেছে।
তবে দিল্লি ঘোষণার বিষয়বস্তু নিয়ে মোটেও সন্তুষ্ট নয় কিয়েভ। ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কোর দাবি, এই ঘোষণায় জি-২০র গর্ব করার মতো কিছু নেই।

Manual1 Ad Code

তিনি বিশেষভাবে জি-২০র ঘোষণাপত্রে উল্লেখিত ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ (ইউক্রেনে যুদ্ধ) শব্দগুলোর কথা উল্লেখ করেছেন। কিয়েভ এটিকে ‘দ্য ওয়ার এগেইনস্ট ইউক্রেন’ (ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ) বলা পছন্দ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code