

ডেস্ক রিপোর্ট: ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কাদাহ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের আগে বা পরে সুরা ফাতেহা পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে। আর শেষ বৈঠকে তাশাহুদের আগে সুরা ফাতিহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে। কিন্তু তাশাহহুদের পর পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না।
আর যদি নামাজটি হয় নফল তাহলে প্রথম বৈঠকে হোক বা শেষ বৈঠকে, উভয় ক্ষেত্রেই ভুলে সুরা ফাতেহা পড়লে তা যদি তাশাহহুদের পূর্বে পড়া হয়ে থাকে তবে সেক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে। আর যদি তা তাশাহহুদের পরে পড়া হয়ে থাকে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না। নামাজের ভেতরে যেসব কাজ ফরজ তার একটি হলো- নামাজে বৈঠকে বসা। আর বৈঠকে আত্তাহিয়্যাতু বা তাশাহহুদ পড়া ওয়াজিব বা আবশ্যক। প্রতি দুই দুই রাকাত পর পর বৈঠকে বসতে হয়। এবং নামাজের বৈঠকেই প্রত্যেক মুসলিম আত্তাহিয়্যাতু বা তাশাহহুদ পড়ে থাকেন। মনোযোগের সঙ্গে তাশাহুদ (আত্তাহিয়্যাতু) পড়া আবশ্যক। এসময় এর প্রত্যেকটি শব্দ ও বাক্যের মর্ম উপলদ্ধির চেষ্টা করা উচিত। তাশাহুদ (আত্তাহিয়্যাতু) পড়ার বিষয়ে এক হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামাজ আদায় করতাম, তখন আমরা বলতাম- ‘আসসালামু আলা জিবরিলা ওয়া মিকাইলা ওয়া আসসালামু আলা ফুলান ওয়া ফুলান।’