নামাজের মাকরুহ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস স্থাপন ও ইসলামকে ধর্ম হিসেবে মেনে নেওয়ার পরই একজন মুসলমানের জন্য শরীয়তের যাবতীয় বিধান পালন করা ফরজ হয়ে যায়। ঈমানের পরই আসে নামাজ আদায়ের বিধান। রোজা, হজ, জাকাত- এসব বিধান নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট ব্যক্তির জন্য ফরজ। তবে সব সময় আল্লাহর ওপর ঈমান রাখা ও প্রতিদিন সময় মতো নামাজ পড়া সবার জন্য ফরজ। এতে অলসতা বা গড়িমসি করার কোনও সুযোগ নেই।

Manual8 Ad Code

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যেকোনো অবস্থাতেই অবশ্যই আদায় করতে হয়। কেউ অসুস্থ হলেও নামাজ ছেড়ে দেওয়ার কোনও বিধান নেই। অসুস্থ ব্যক্তির জন্য বসে, শুয়ে অথবা ইশারায় নামাজ পড়ার বিধান রয়েছে। তাই নামাজ থেকে দূরে সরে থাকার সুযোগ নেই। প্রতিদিন সময় মতো নামাজ আদায় করতে হয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় নামাজকে ঈমানদারের জন্য নির্ধারিত সময়ে (আদায় করা) আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ (সুরা নিসা : আয়াত ১০৩)

Manual5 Ad Code

বলার অপেক্ষা রাখে না নামাজ বান্দা ও রবের মাঝে এক অদৃশ্য বন্ধন তৈরি করে। নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর নিকবর্তী হয়। সময় মতো নামাজ আদায়ে যেমন সতর্ক হতে হয়। তেমনি কিছু সময় আছে যখন নামাজ পড়া মাকরুহ, এ সময়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code